1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ড দুটি ঘর ভস্মীভূত প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ড দুটি ঘর ভস্মীভূত প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিতঃ শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ড দুটি ঘর ভস্মীভূত হয়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
গত ২ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার চান্দলা চারিপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সরেজমিনে ঘুরে ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৫ টায় চান্দলা চারিপাড়া কাশেম বেপারীর বাড়ির আলামিন ও তার চাচা এতিম আলীর ঘরে আগুন লাগে। আলামিনের স্ত্রী রাবেয়া খাতুন ঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে বাড়ির লোকজন ও এলাকাবাসী আগুন নিভানোর জন্য এগিয়ে আসে। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনলেও এরই মাঝে ঘরের ভিতরে থাকা প্রয়োজনীয় সব আসবাবপত্র, আলমারি, শোকেস, ফ্রিজ, বক্সখাট, ও নগদ ৪০ হাজার টাকা সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। আলামিনের চাচা হাবিব জানান, আগুন লাগার পর আমি ৯৯৯ ফোন দিলে ফায়ার সার্ভিস যখন আসে তার পূর্বেই আগুনে সবশেষ হয়ে যায়। হাবিব আরো জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে আমাদের ধারণা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD