1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে মনোনীত তারিক সুজাত'কে বিভিন্ন মহলের অভিনন্দন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে মনোনীত তারিক সুজাত’কে বিভিন্ন মহলের অভিনন্দন

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৪৫৬ বার পঠিত

শামীম রায়হান, স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমি কর্তৃক ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২’ ঘোষণা করা হয়েছে। এ বছর পুরস্কার পাচ্ছেন মোট ১৫ জন।  তারই একজন কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের তালের ছেও গ্রামের কৃতি সন্তান একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক মরহুম তফাজ্জল হোসেন মিয়ার মেঝ ছেলে ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (কবিতা) ২০২২ মনোনীত হয়েছেন৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বইমেলা ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মনোনীত তারিক সুজাতের হাতে এ পুরস্কার তুলে দিবেন। দাউদকান্দির কৃতী সন্তান তারিক সুজাত (কবিতায়) বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে মনোনীত হওয়ায় তার পৈতৃক নিবাস দাউদকান্দির মানুষের মাঝেও বইছে আনন্দের বন্যা। তাই সোশ্যাল মিডিয়াতে স্থানীয় রাজনৈতিক সংগঠন, সুশীল সমাজ, মিডিয়া ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তারিক সুজাতকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। কারণ, তাদেরই এলাকার সন্তান কবি তারিক সুজাত সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় দাউদকান্দির মানুষ হিসেবে তারাও আজ জাতীয়ভাবে গর্বিত ও সম্মানিত। রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব কবি তারিক সুজাতের এ সাফল্যে দাউদকান্দি উপজেলা পরিষদের  চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, আমাদের এলাকার সন্তান তারিক সুজাত (কবিতায়)বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে মনোনীত হয়ে আমাদের দাউদকান্দিসহ সারাদেশেকে সম্মানিত ও গর্বিত করেছেন। তাই এলাকার একজন জনপ্রতিনিধি চেয়ারম্যান হিসেবে তারিক সুজাতকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD