1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বরুড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুইজন খুন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বরুড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুইজন খুন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪৯ বার পঠিত

 

নেকবর হোসেন।। কুমিল্লার বরুড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুজন খুন হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঝালগাঁও গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত দুইজন হলেন ওই এলাকার আবদুস সাত্তার (৪০) ও খোরশেদ আলম (৩০)। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান বলেন,শুনেছি সাত্তারের একটি জমি নিয়ে প্রতিবেশী জয়নাল ও তার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এ ঘটনায় আদালতে একটি মামলাও চলমান। সকালে সাত্তার জমিতে কাজ করতে গেলে জয়নাল,খোরশেদ, মোর্শেদ ও জহির বাধা দিতে যান। এ সময় সাত্তার সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে চারজনকে এলোপাতাড়ি আঘাত করেন। তখন হাসপাতালে নেয়ার পথে মারা যান খোরশেদ। খবরটি শুনে জয়নালের লোকেরা এসে সাত্তারকে এলোপাতাড়ি পিটুনি দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তারা হলেন খোরশেদের আত্মীয় মো. জহির, মো. জয়নাল ও মো. মোর্শেদ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD