1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মনোনয়ন বাণিজ্যের জেরে জেলা আ.লীগ সভাপতির গাড়ী ভাঙচুর - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মনোনয়ন বাণিজ্যের জেরে জেলা আ.লীগ সভাপতির গাড়ী ভাঙচুর

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৫৬৯ বার পঠিত

শাহরিয়ার ইমন জয়:

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিনের গাড়ী ভাঙচুর ও সমর্থিত নেতাকর্মীদের মারধর করেছে দুর্বিত্তরা। শনিবার বিকেলে দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

তবে স্থানীয় নেতাকর্মীরা বলছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের জেরে গাড়ি ভাঙচুর করেছে দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের স্থানীয় কয়েকজন। দীর্ঘদিন যাবৎ কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিনের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ মনোনয়ন প্রত্যাশী এবং নেতাকর্মীদের মুখে মুখে। অভিযোগ আছে এক ইউনিয়নে চার-পাঁচ জন প্রার্থীর কাছ থেকেও তিনি টাকা নিয়েছেন। ভুক্তভোগী নেতাকর্মীরা তার বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলতে সাহস পান না।

নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর জেলা আওয়ামীলীগের এক সদস্য জানান,  গত বছরের ২৯ ডিসেম্বর দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউপি নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করেন উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন। দৌলতপুর ইউনিয়নে একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গেলে ওই ইউনিয়নের একজন মনোনয়ন প্রত্যাশী ও তার লোকজন উনার কাছে টাকা ফেরত চায়। উনি টাকা ফেরত দিতে অস্বীকার করলে উনার গাড়ি ভাঙচুর করে।

হামলার স্বীকার কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন জানান, দাউদকান্দির দৌলতপুর ইউনিয়নে একটি সামাজিক অনুষ্ঠানে গেলে উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বসির উল্লাহ মিয়াজী কে খোঁজার জন্য স্থানীয় কয়েকজন ধাওয়া করে। না বুঝে আমার গাড়ী ও আমার সাথে থাকা লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। মনোনয়ন বাণিজ্যের বিষয়ে জানতে চাইলে উত্তর জেলা আওয়ামীলীগের এই নেতা অভিযোগ অস্বীকার করেন।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর ভূঞা জানান, মৌখিক ভাবে বিষয়টি শুনেছি, এখনো কেউ লিখিত অভিযোগ করে নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD