1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তিতাসে ৭ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

তিতাসে ৭ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩৮০ বার পঠিত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার তিতাসে ৭ কেজি গাঁজাসহ মোশাররফ হোসেন(৩৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে তিতাস থানা পুলিশ।
মাদক বিক্রেতা উপজেলার বড় গাজীপুর গ্রামের গাঁজা ব্যবসায়ী আব্দুল মোর্শেদের ছেলে।
রবিবার বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ির একটি কক্ষ থেকে গাঁজাসহ মোশারফকে আটক করে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, মোশারফ ও তার বাবা মোর্শেদ দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ব্যবসা করে আসছিল। তাদের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে ৮/১০ টি করে মামলা রয়েছে। এলাকাবাসী আরও জানান পুলিশ বিভিন্ন সময় তাদেরকে গাঁজাসহ আটক করে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করলেও পরবর্তীতে জামিনে এসে পুনরায় গাঁজা বিক্রি শুরু করে তারা।
তিতাস থানা পুলিশ জানান, গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি গাজীপুর বাজার সংলগ্ন মোর্শেদ মিয়ার বাড়িতে গাঁজার চালান রদবদল হবে। তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মোর্শেদ মিয়া ছেলে মোশারফকে দুই কেজী গাঁজাসহ আটক করি।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে মোশারফের তথ্যমতে তাদের বিল্ডিং এর সানশেডে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আরও পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে মোট সাত কেজি গাঁজা জব্দ করে থানায় নিয়ে এসে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিকালে তাকে আদালতে প্রেরণ করেছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD