1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই :রোশন আলী মাষ্টার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই :রোশন আলী মাষ্টার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৪৩৯ বার পঠিত

শফিউল আলম রাজীব,

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষের কথা ভেবেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। আজ তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিগত ১৫ বছর যাবৎ আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কথা সবাইকে জানান দিতে হবে।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের কোনো বিকল্প নেই।

শুক্রবার সকালে দেবীদ্বার উপজেলার ধামতী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীর শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার এসব কথা বলেন।

ধামতী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তহিদ মেম্বার’র সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন মুন্সী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এটিএম মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, উপদপ্তর সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসাইন, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মফিজুল ইসলাম দুলাল, এমএ জলিল চৌধুরী, সামছুল হক, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান আউয়াল, মোঃ ইউনুস চৌধুরী, পৌর সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম।

ধামতী ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ জসিম উদ্দিনের তত্বাবধানে সভায় ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের রোহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD