1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে আগাছা পরিস্কার গিয়ে বিষাক্ত সাপের কামড়ে প্রবাসীর মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে আগাছা পরিস্কার গিয়ে বিষাক্ত সাপের কামড়ে প্রবাসীর মৃত্যু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৪০০ বার পঠিত

তাপস চন্দ্র সরকার:

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার এলাকায় আব্দুল মান্নান বাচ্চু (৫৫) নামের প্রবাস ফেরত এক ব্যক্তির বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
সরেজমিনে গিয়ে পরিবারের সাথে কথা বলে জানা যায়- ২২ আগস্ট মঙ্গলবার সকাল ৬টার সময় আব্দুল মান্নান বাচ্চুর বাড়ির পাশের জমিতে আগাছানাশক স্প্রে করে পরিস্কার করতে গিয়ে পায়ে বিষাক্ত সাপ কামড় দেয়। তখন তিনি শামুকভাঙ্গা বা অন্যকিছু পোকামাকড় মনে করে বিষয়টি তিনি এড়িয়ে যায়। ঘটনার এক ঘন্টার পর সাপের বিষ তার দেহে অস্থিরতা সৃষ্টি হলে পরিবারকে জানান। তখন পরিবার ও প্রতিবেশীরা বুঝতে পারে সাপের কামড়ে তিনি এমন অস্থিরতা করছেন।পরে বাড়ির সবাই সঙ্গে সঙ্গে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ৯টায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত চাচাতো ভাই কবি রানা হাসান ও রনি খাঁন বলেন, নিহত আব্দুল মান্নানের বড় ছেলে তাফসির হোসেন মাঈন ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেনির ছাত্র এবং ছোট ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পড়ে।

নিহত বায়রা ভাই আমির হোসেন ও স্থানীয় ছাত্রলীগের নেতা জাকারিয়া সুমন জানান- আব্দুল মান্নান বাচ্চু সৌদিআরব থেকে দেশে এসে কৃষিকাজে মনোযোগ দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD