1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৩১৫ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির:
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে ডোবা থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে মুরাদনগর সদর এলাকার ফায়ার সার্ভিস অফিসের পাশের ডোবা থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার কওে মুরাদনগর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের পাশের ডোবায় ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দিলে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিলসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেকে) লাশ প্রেরণ করেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল জানান, স্থানীয় জনতার মাধ্যমে খবর পেয়ে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD