1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে বঙ্গবন্ধু স্মরণে আওয়ামীলীগের শোকসভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে বঙ্গবন্ধু স্মরণে আওয়ামীলীগের শোকসভা

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৩৩৬ বার পঠিত

শফিউল আলম রাজীব:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু স্মরণে শোক সভা অনুষ্ঠিত। এসময় বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের স্মরণে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

বুধবার বিকেলে উপজেলার ভানী ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগসংগঠন কতৃক আয়োজিত বঙ্গবন্ধুর স্মরণে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।

ভানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আশরাফ মেম্বার’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি শেখ আব্দুল আউয়াল, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, শ্রম বিষয়ক সম্পাদক শ্রী সুজিত পোদ্দার, ভানী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন,
জাফরগন্জ ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, গুনাইঘর উওর ইউপি চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল, বরকামতা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, রাজামেহার ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন সরকার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ খান। এছাড়াও ভানী ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই দিন সকালে বঙ্গবন্ধু স্বরণে উপজেলার জাফরগন্জ ইউনিয়নের চরবাকর হাই স্কুল মাঠে উপজেলা মৎস্যজীবী লীগের আয়োজনে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মিলাদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD