1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মিলাদ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মিলাদ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৪০৯ বার পঠিত

শফিউল আলম রাজীব :

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ১০টায় দেবীদ্বারস্থ রোশন ভিলায় উপজেলা আওয়ামীলীগ কতৃক আয়োজিত শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মিলাদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ.কে.এম শফিউদ্দিন এর সভাপতিত্বে এবং তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন মুন্সী, সদস্য কালিপদ মজুমদার, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোসলেম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ ফারুকসহ উপজেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মিলাদ পরিচালনা করেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলে উদ্দীন ভূইয়া মানিক। মিলাদ শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD