1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩৬৯ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রাঙ্গনে সকাল ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য,উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধাগণ,উপজেলা আওয়ামী লীগসহ এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা সভাকক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা করা হয়েছে। এতে
প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি।
এরআগে অসহায় দুস্থদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ করা। এছাড়া দিনব্যাপী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান দাউদকান্দি-তিতাস উপজেলার ২০ টি স্থানে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ইউনিয়নে দুস্তদের মাঝে কাঙ্গালীভোজ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় দাউদকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী,
সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব,উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,মহিলা ভাইস-চেয়ারম্যান রোজিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান ও মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা পিপিএম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD