1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
এমপি সুবিদ আলী ভূঁইয়াকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দেয়ায় দাউদকান্দিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

এমপি সুবিদ আলী ভূঁইয়াকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দেয়ায় দাউদকান্দিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৪৭৫ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দিতে দাউদকান্দি-তিতাসের অবিসংবাদিত নেতা বীর মুক্তিযোদ্ধা স্থানীয় এমপি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল(অব.)সুবিদ আলী ভূঁইয়াকে জড়িয়ে একটি বিশেষ মহলের স্বার্থ হাসিল করার জন্য উদ্দেশ্য প্রণোদিত হয়ে বক্তব্য দেওয়ায় সাবেক কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা সারোয়ার হোসেন বাবুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷

শুক্রবার(১১ আগস্ট) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা পরিবার কর্তৃক আয়োজিত সংবাদ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,উপজেলা পরিষদের ভাই-চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধার সন্তান তারিকুল ইসলাম নয়ন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবুন নেচ্ছা জেবু,মুক্তিযোদ্ধা প্রজম্মলীগের সভাপতি সোহেল রানা এবং বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানসহ আরো অনেকেই৷

উক্ত সংবাদ সম্মেলনে বক্তরা বলেন,বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল(অব.)সুবিদ আলী ভূঁইয়া এমপিকে জড়িয়ে একটি বিশেষ মহলের স্বার্থ হাসিল করার জন্য উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দেওয়ায় সাবেক কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা সারোয়ার হোসেন বাবুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাসহ তাকে দল থেকে বহিস্কার করার জোর দাবী জানান এবং সারোয়ার হোসেন বাবুকে দল থেকে দ্রুত বহিস্কার না করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার ঘোষনা দেন৷ একই সাথে সাবেক যুবলীগ নেতা সারোয়ার হোসেন বাবুকে দাউদকান্দি-তিতাস উপজেলায় অবাঞ্চিত ঘোষনা করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তনরা৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD