1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় অজ্ঞাত গাড়ি চাপায় নিহত ২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় অজ্ঞাত গাড়ি চাপায় নিহত ২

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৬৩০ বার পঠিত

লালমাই প্রতিনিধি ।।

 

কুমিল্লার লালমাইয়ে অজ্ঞাত গাড়ির চাপায় মোঃ ফরিদ মিয়া ও জাহাঙ্গীর হোসেন নামের দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার(১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় লালমাই উপজেলার বড় ধর্মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ মিয়া ও জাহাঙ্গীর হোসেন বরুড়া উপজেলার শীলমুড়ি উত্তর ইউনিয়নের দীঘলগাঁও(রং বাড়ি) গ্রামের বাসিন্দা। তারা দুজন পেশায় পাইপ ফিল্টারের মিস্ত্রি।

লাকসাম হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,সকালে দুইজন কাজের উদ্দেশ্য বের হয়ে লালমাইয়ের বড় ধর্মপুর এলাকায় জামান ব্রিকস ফিল্ড (ফাঁকা এলাকা) এলাকায় সম্ভবত রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপা দিলে দুজন মরে পরে থাকে। স্থানীয়দের কেউ লাঁশ দুটো দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাঁশ উদ্ধার করে লাকসাম হাইওয়ে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে লাকসাম হাইওয়ে থানার আইসি মন্জুরুল আহসান ভূইয়া নিশ্চিত করে রাজধানী টাইমসকে বলেন, লাশ দুুটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের কেউ পুলিশকে খবর দিলে আমরা সেখানে গিয়ে লাঁশ থানায় নিয়ে আসি। লাশ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD