1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে গাঁজাসহ ৩ নারী মাদক পাচারকারী গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে গাঁজাসহ ৩ নারী মাদক পাচারকারী গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৬৫৩ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১২ কেজি গাঁজাসহ তিন নারী মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার কওে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া গ্রামের মৃত জুয়েল খাঁর স্ত্রী কাজলী বেগম (৩৫), ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর থানার আদমপুর গ্রামের মোঃ হৃদয় এর স্ত্রী তানিয়া আক্তার (২২) ও মুরাদনগর থানার নবীপুর গ্রামের মৃত ফজলু মিয়ার স্ত্রী নয়ন তারা (৪০)।

জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দৌলতপুর গ্রামের দৌলতপুর-মাধবপুর সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই ওমর ফারুক এর নেতৃতে একদল পুলিশ ওই সড়কে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও বিভিন্ন লোকদের তল্লাসী শুরু করে। এ সময় কাজলী বেগম, তানিয়া আক্তার ও নয়ন তারাকে আটক করে এবং তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD