1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় র‍্যাবের হাতে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ আটক ১ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় র‍্যাবের হাতে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ আটক ১

  • প্রকাশিতঃ শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৩৮০ বার পঠিত

নেকবর হোসেন :

গোপন সংবাদের ভিত্তিতে গত (৪ আগস্ট) শনিবার গভীর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন সালমানপুর এলাকায় অবৈধ মাদক উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনার করা হয়। অভিযানের সময় আগ্নেয়াস্ত্র’সহ কাউছার হোসেন (৩৮) নামের একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে র‍্যাব ১১ সিপিসি । এসময়ে গ্রেফতারকৃত আসামীর দেহ ও তার সাথে থাকা প্রাইভেটকার তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয় । গ্রেফতারকৃত আসামী জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সালমানপুর গ্রামের মৃত আঃ আজিজ এর ছেলে কাউছার হোসেন (৩৮)। এসময় আগ্নেয়াস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‍্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক এ কে এম মুনিরুল আলমজানান,গ্রেফতারকৃত অস্ত্রধারী সন্ত্রাসীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, চুক্তি ভিত্তিক বিভিন্ন ধরণের অপকর্মসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। তার মূল উদ্দেশ্যই হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং আধিপত্য বিস্তার করা। সে বিভিন্ন সময়ে অস্ত্র ভাড়া হিসেবেও প্রদান করে বলে স্বীকার করেন। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD