1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় মিয়াবাজার হাইওয়ে থানা কর্তৃক ৩৫ কেজি গাঁজাসহ ড্রাম ট্রাক আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় মিয়াবাজার হাইওয়ে থানা কর্তৃক ৩৫ কেজি গাঁজাসহ ড্রাম ট্রাক আটক

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৩২৯ বার পঠিত

**প্রেস রিলিজ**

অদ্য ০৪/০৮/২০২৩ খ্রিঃ তারিখ অনুমান ০৬.১৫ ঘটিকায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের মিয়াবাজার হাইওয়ে থানার এসআই/(নিরস্ত্র) মোঃ তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ডিউটি করাকালীন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন তালতলা নামক স্থানে ঢাকামুখী লেনে ০১টি বালুবোঝাই হলুদ রং এর মাঝারী ড্রাম ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে আসতে দেখে থামার সংকেত দিলে পুলিশের সংকেত অমান্য করে আরও দ্রুত ও বেপরোয়া গতিতে চলে যাওয়ার সময় পুলিশ পেছনে ধাওয়া করলে চৌদ্দগ্রাম থানাধীন শামুকসার রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মহাসড়কের উপর ড্রাম ট্রাকটি রেখে ড্রাম ট্রাকের অজ্ঞাতনামা চালক দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ড্রাম ট্রাকটি রেজি: ঢাকা মেট্রো ট-২৪-৬১৭৮ তল্লাশী করে ট্রাকে থাকা বালুর নিচ থেকে ০৩ (তিন) টি প্লাস্টিকের বস্তার ভিতর ০৭ (সাত)টি প্যাকেটে প্রতিটি প্যাকেট নীল রংয়ের পলিথিনের উপর বাদামী রংয়ের স্কচটেপ দ্বারা পেঁচানো ৩৫ (পয়ত্রিশ) কেজি গাঁজা সাক্ষীদের সম্মুখে উদ্ধারপূর্বক জব্দ করা হয়। ড্রাম ট্রাকটি থানা হেফাজতে আছে।

অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD