1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ৪৭ কোটি টাকা আত্মসাৎ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ৪৭ কোটি টাকা আত্মসাৎ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৫৮২ বার পঠিত

বুড়িচং প্রতিনিধি।।

ব্যাংক থেকে ৪৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লার জাকির এন্টারপ্রাইজের মালিক জাকির হোসেন। মঙ্গলবার( ১৭ জানুয়ারী) দুপুরে তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রানা বিল্ডার্সের কাগজপত্র জালিয়াতির মাধ্যমে পাওয়া টেন্ডার কার্যাদেশের বিপরীতে এ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দুদকের মামলার এজাহারে বলা হয়েছে।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আরিফ মো. সাদেক জানান, দুদকের প্রাথমিক অনুসন্ধানে জাকির হোসেনের বিরুদ্ধে ঋণ নিয়ে আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের পোর্ট কানেকটিং রোডের টেন্ডার কার্যক্রমে জালিয়াতির মাধ্যমে প্রাপ্ত কার্যাদেশের বিপরীতে ঋণ নিয়ে ব্যাংকের টাকা আত্মসাৎ করেন তিনি। কার্যাদেশের শর্ত অনুযায়ী কাজ শেষ না করে রাষ্ট্রীয় ক্ষতি সাধনের তথ্য পাওয়া যায় তার বিরুদ্ধে। পরে ২০২২ সালের ১০ মে মাসে জাকির হোসেনসহ আট জনের বিরুদ্ধে চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে দুদক দুটি মামলা দায়ের করে। মামলা দুটির তদন্তকালে জাকির হোসেনের বিরুদ্ধে ঘটনার সত্যতা পাওয়ায় তাকে কুমিল্লা শহরের নিজ বাসভবন থেকে মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করে বিকেলে আদালতে পাঠানো হয়।

দুদক জানায়, গ্রেফতার হওয়া সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্সের কাগজপত্র জালিয়াতির মাধ্যমে সিটি করপোরেশনের কার্যাদেশ পান। তার বিপরীতে ইউসিবিএল ব্যাংকের কুমিল্লা শাখা থেকে ৪৭ কোটি টাকা ঋণ নেন। কিন্তু কাজের বিপরীতে প্রাপ্ত বিলের চেক নগদায়ন করে ব্যাংকের ঋণ পরিশোধ না করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেন। অন্যদিকে সিটি করপোরেশনের কাজটি অসমাপ্ত রেখে চলে যাওয়ায় জনভোগান্তির সৃষ্টি হয়। পুনরায় টেন্ডার করে কাজটি সমাপ্ত করতে যেয়ে অতিরিক্ত সাত কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD