1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার মুরাদনগরে ডাকাত সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার মুরাদনগরে ডাকাত সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৫৯৮ বার পঠিত

মোশাররফ হোসেন মনির, মুরাদনগর প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামে শ^শুর বাড়িতে বেড়াতে এসে জামাতা ইসমাইল ও তার বন্ধ নূরে আলমকে ডাকাত বলে জনতার গণপিটুনি দিয়ে হত্যার ঘটনার চারদিন পর কুমিল্লার আদালতে একটি হত্যা মামলা হয়েছে। নিহত নুরে আলমের বাবা আব্দুস সালাম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে এই মামলাটি দায়ের করেন। অপর দিকে হত্যার ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারী) সকালে মামলার বাদী পক্ষে আইনজীবী মোহাম্মদ জামাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, কুমিল্লার ৮নং (মুরাদনগর) আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মামলাটি আমলে নিয়ে মুরাদনগর থানার ওসিকে মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করে ব্যাস্থা নিতে নিদের্শ দিয়েছেন। অপর দিকে সকালে নিহত নূরে আলমের নিজ গ্রাম উপজেলার কাজিয়াতলের মিনি কক্সবাজার এলাকার কাজিয়াতল-কৃষ্ণপুর সড়কে মানববন্ধ করে দারোরা ইউনিয়নের সর্বস্তরের জনগন।

মানববন্ধ ও বিক্ষোভে বক্তব্য রাখেন নূরে আলমের মা জাহানারা বেগম, স্ত্রীর বোন ইয়াসমিন আক্তার, চাচা রমিজ মিয়া, সালেহা বেগম, রেজিয়া বেগম, আলামিন রানা, সহিদ মিয়া, বিল্লাল, বাবুল প্রমূখ।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলার পালাসুতা গ্রামের নিহত ইসমাইল হোসেনের পরিবারের সাথে জমি সংক্রান্ত ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার আপন চাচা সিরাজুল ইসলাম শেখ সাহেব এবং প্রতিবেশী মাদক কারবারি আলাউদ্দিন আলার সাথে ইসমাইলের পরিবারদের বসবাসরত বাড়িটি প্রতিবান্ধবকতা তৈরী হওয়ায় পরিকল্পতি ভাবে ডাকাত সন্দেহের ঘটনা সাজিয়ে এই হত্যা করা হয়েছে এবং ডাকাতির ঘটনা সাজিয়ে পরিকল্পিত ভাবে নৃশংস খুনের শিকার নূঠে আলম ও ইসমাইলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD