1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কক্সবাজারে শাহপুরী হাইওয়ে থানা কর্তৃক বিপুলসংখ্যক রাইফেল ও পিস্তলের গুলি উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কক্সবাজারে শাহপুরী হাইওয়ে থানা কর্তৃক বিপুলসংখ্যক রাইফেল ও পিস্তলের গুলি উদ্ধার

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৩৫৪ বার পঠিত

**প্রেস রিলিজ**

অদ্য ২৯/০৭/২০২৩ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ১৪.৩০ ঘটিকায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এফএএম সাইফুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ)/ সুমন তালুকদার, এটিএসআই/মোঃ তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পালংখালী গয়ালমারা মোড় নামক স্থানে কক্সবাজারমুখী একজন লোক পায়ে হেঁটে যাচ্ছে এমন সময় পুলিশ দেখে উল্টো দিকে যাওয়ার সময়ে পুলিশ অজ্ঞাতনামা লোকটাকে দাঁড়াতে বললে সে দৌড় দেয়। হাইওয়ে পুলিশ সদস্যগণ তাকে ধাওয়া করলে সে পাহাড়ের জঙ্গলের ভিতরে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় তার সাথে থাকা ভারী ব্যাগটি পড়ে যায়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে উক্ত ব্যাগ খুলে তল্লাশী করে ব্যাগের ভিতর পলিথিন দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ১৫০ (দেড়শত) রাউন্ড রাইফেলের গুলি এবং ১০০ (একশত) রাউন্ড পিস্তলের গুলি সর্বমোট ২৫০ (দুইশত পঞ্চাশ) রাউন্ড গুলি উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে জব্দতালিকামূলে উদ্ধার করা হয়।

অজ্ঞাত পলাতক আসামির বিরুদ্ধে বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD