1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
টাকা চুরির অপবাদ দেয়ায় কুমিল্লার বুড়িচংয়ে সহকর্মীকে কুপিয়ে হত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

টাকা চুরির অপবাদ দেয়ায় কুমিল্লার বুড়িচংয়ে সহকর্মীকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৫৯১ বার পঠিত

বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচং উপজেলার দূর্গাপুর নোয়াপাড়া এলাকার একটি গরুর খামারের দুজন এক সাথে কাজ করতো। এক কর্মচারীর টাকা চুরির ঘটনায় একই প্রতিষ্ঠানে কর্মরত অপর সহকর্মীকে সন্দেহ করায় ঘুমন্ত অবস্থায় ওই কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১২ টায় ঘাতকের স্বীকারোক্তি অনুযায়ী দুর্গাপুর নোয়াপাড়া এলাকার একটি ডোবা থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি মঙ্গলবার (১৭ জানুয়ারী) দুপুরে নিশ্চিত করেছেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরান হোসেন। নিহতের নাম মনজুরুল ইসলাম (২৬)।তার বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামে। গ্রেফতার ঘাতকের নাম নাহিদ হোসেন। তার বাড়ি রংপুর জেলার তারাগঞ্জ থানার উজিয়াল ডাক্তারপাড়া এলাকায়। দুজনেই দূর্গাপুর নোয়াপাড়া এলাকায় আক্তার হোসেনের গরুর খামারে কাজ করতো।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ কামরান হোসেন। তিনি জানান, সোমবার (১৬ জানুয়ায়ী) বিকেলে মোস্তাকিন মিয়া তার বড় ভাইকে পাওয়া যাচ্ছে না মর্মে বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরে প্রযুক্তির সহয়তায় সন্দেহভাজন নাহিদ নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। নাহিদ স্বীকারোক্তি দেয় সে মনজুরুলকে হত্যা করে। নাহিদের দেখানোর পর পুলিশ ডোবা থেকে মনজুরুলের লাশ উদ্ধার করে।

জানা যায়, গত ১৩ জানুয়ারী রাতে মনজুরুলের পকেটে থাকা ১৪ শ টাকা হারিয়ে যায়। মনজুরুলের দাবি তার টাকা হারিয়ে যায় নি। এ টাকা চুরি করেছে নাহিদ। বিষয়টি নিয়ে দুজনের মধ্য বাকবিতন্ডা হয়। পরে মনজুরুল স্থানীয়দের বিষয়টি জানিয়ে ঘুমিয়ে যায়। এদিকে চুরির অপবাদ সইতে না পেরে রাত সাড়ে ১১ টায় নাহিদ ঘুমন্ত অবস্থায় মনজুরুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফার্মের পাশে ডোবায় ফেলে রেখে যায়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান মঙ্গলবার দুপুরে জানান, হত্যাকান্ডের ঘটনায় নিহত মনজুরুলের ছোট ভাই মোস্তাকিন মিয়া বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতার নাহিদকে আজ মঙ্গলবার (১৭ জানুয়ারী) আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD