1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হলেন কবির হোসেন - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হলেন কবির হোসেন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৪১৩ বার পঠিত

 

শামীম রায়হান॥ দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহিনুল হাসানের সুদৃষ্টিতে ইতিহাসের নজিরবিহীন একটি স্বচ্ছ নিয়োগ দেওয়া হলো।
সম্পূর্ণ প্রভাবমুক্ত ও আর্থিক লেনদেনমুক্ত একটি নিয়োগের মধ্য দিয়ে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হলেন কবির হোসেন।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর ১২ টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।এতে সহকারী প্রধান শিক্ষক পদে ৩২ জন প্রার্থীর মধ্যে পরিক্ষায় অংশগ্রহণ করেন ২০ জন৷

অত্র স্কুলের প্রধান মোহাম্মদ জসিম উদ্দিন জানান,সহকারী প্রধান শিক্ষক পদে ৩২ জন প্রার্থীর মধ্যে পরিক্ষায় অংশগ্রহণ করেন ২০ জন৷এদের মধ্যে শিক্ষা জীবনের অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা ও ভাইবা বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক দেবীদ্বার ছায়েদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির হোসেন সহকারী প্রধান শিক্ষক পদে উত্তীর্ণ হয়েছে। তিনি শিক্ষা জীবনে বিএডে প্রথম শ্রেণিসহ গণিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

তিনি হোমনা উপজেলার চান্দেরচর ভাগশিতারাশপুর গ্রামের শিশু মিয়ার ছেলে।

এই বিদ্যালয়ের ইতিহাসে এমন একটি স্বচ্ছ, প্রভাবমুক্ত ও আর্থিক লেনদেনমুক্ত শিক্ষক নিয়োগ হওয়ায় স্থানীয় অনেকেই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসানসহ নিয়োগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD