1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে বসন্তপুর যৌতুকের হুমকির দুইদিন পরে গৃহবধুর লাশ উদ্ধার  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে বসন্তপুর যৌতুকের হুমকির দুইদিন পরে গৃহবধুর লাশ উদ্ধার 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৩২১ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রাম থেকে তানিয়া আক্তার ( ৩০) নামে পুলিশ এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে। তিনি ওই গ্রামের অটোচালক মোঃ আজাদ হোসেনের স্ত্রী। তানিয়া ৩ সন্তানের জননী এবং একই ইউনিয়নের বৈলপুর গ্রামের মৃত শফিকুর রহমান ও মায়া বেগম দম্পত্তির মেয়ে। এই ঘটনার পর থেকে গৃহবধুর স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে। তথ্যটি বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

গৃহবধু তানিয়ার মা মায়া বেগম বলেন, আমার মেয়েকে তার স্বামী আজাদ হোসেন যৌতুকের জন্য প্রায় সময় শারীরিক নির্যাতন করত। কোরবানের ঈদের আগে আজাদ ২ লাখ টাকা যৌতুকের জন্য চাপ প্রয়োগ করেন। মেয়ের সুখের কথা চিন্তা করে যৌতুক দিতে রাজি হই কিন্ত টাকা জোগাড় করতে দেরি হওয়াতে আজাদ গত দুইদিন আগে আমাকে মোবাইল হুমকি দিয়ে বলে আগামী দুইদিনের মধ্যে টাকা না দিলে পরে তার রেজাল পাবেন। আজ বৃস্পতিবার সকালে তানিয়ার বাড়ির পাশের আমার নিকট আত্নীয় পেয়ারা বেগমের মাধ্যমে জানতে পারি তানিয়া মারা গেছে। আমি ছুটে এসে দেখি তানিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। মায়া বেগম আরো বলেন, যৌতুক দিতে দেরি হওয়ায় আজাদ আমার মেয়েকে হত্যা করে পালিয়ে গেছে।

তানিয়ার পাশের বাড়ির নিকট আত্নীয় পেয়ারা বেগম বলেন, আমি সকালে ঘুম থেকে তানিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে তার বাবার বাড়িতে সংবাদ দিয়েছি। ঘটনার পর থেকে তানিয়ার স্বামীসহ তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত শুভ রঞ্জন চাকমা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশের সুরতাল করি। গৃহবধু তানিয়ার হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানাবে।

তিনি আরো বলেন গৃহবধুর পরিবারের লোকজন লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্তদের বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD