1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে ৫ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে ৫ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৩৬৭ বার পঠিত

শামীম রায়হান॥

“সবুজ বাংলাদেশ,স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে ৫ দিনব্যাপী বৃক্ষ মেলা ২০২৩ উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে উপজেলার গৌরীপুর বাজারে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে এবং উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে বৃক্ষ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মেজর(অব.)মোহাম্মদ আলী সুমন৷

উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসানের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন,গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় অতীব গুরুত্বপূর্ন। তিনি সবাইকে বেশি করে বৃক্ষ রোপন করার জন্য পরামর্শ দেন। বৃক্ষ রোপনের মধ্য দিয়ে সুন্দর পৃথিবী গড়ে তোলার আহবান জানান তিনি।

বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এএসপি এনায়ত কবির শোয়েব (দাউদকান্দি-চান্দিনা সার্কেল) উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন,দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঁঞা,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান আসাদ ও অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান মিয়া প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD