1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ১৫ কোটি টাকা ব্যায়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ১৫ কোটি টাকা ব্যায়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৫৭৬ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নব-নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন হয়েছে। সোমবার( ১৬ জানুয়ারী) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত মডেল মসজিদ ইতোমধ্যে সব ধরণের নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি, চট্রগ্রাম বিভাগের (ভারপ্রাপ্ত)বিভাগীয় কমিশনার ড.প্রকাশ কান্তি চৌধুরী, এডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম,জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম(বার),
চট্টগ্রাম গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল খায়ের,ইসলামী ফাউন্ডেশনের চট্রগ্রাম বিভাগের পরিচালক বোরহান উদ্দিন মোঃ আবু আহসান।

সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি বলেন, দেশ আজ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এঁর দক্ষ পরিচালনায় এগিয়ে যাচ্ছে সব ক্ষেত্র। বর্তমান সরকারের দেশের মসজিদ ও মাদরাসা স্থাপন করছে। সরকার ধর্মীয় সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না বিধায় জঙ্গিবাদ দমনে বদ্ধপরিকর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD