1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সদর দক্ষিণে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ৪ জন আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সদর দক্ষিণে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ৪ জন আটক

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৩৪৩ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার সদর দক্ষিণের ধনপুর এলাকা হতে ৯৮ বোতল ফেন্সিডিল ও ৪১ বোতল বিদেশী মদসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৬ জুলাই সকালে সদর দক্ষিণের ধনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন কুমিল্লার সদর দক্ষিণের ধনপুর গ্রামের এরশাদ মিয়ার ছেলে রিপন মিয়া (৩৭), একই থানার মথুরাপুর গ্রামের রুক্কু মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৬), একই গ্রামের মৃত. আলী আকবরের ছেলে নজরুল ইসলাম (৩৫) এবং একই থানার জয়নগর গ্রামের আবুল কাশেমের ছেলে শাকিল (২৪)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD