1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন খন্দকার মুঃ মুশফিকুর রহমান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন খন্দকার মুঃ মুশফিকুর রহমান

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৪৯৬ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন খন্দকার মুঃ মুশফিকুর রহমান। এর মাধ্যমে তিনি কুমিল্লার জেলার ২১৫তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন।

সোমবার (২৪ জুলাই) বিকেলে বিদায়ী জেলা প্রশাসক শামীম আলমের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এ সময় কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক অর্পনা বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলী রহমান তিন্নী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সালমা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানসহ জেলার সব উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়।

এতে কুমিল্লা জেলা প্রশাসকের দায়িত্বে থাকা শামীম আলমকে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার হিসেবে এবং দুর্যোগ, ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস)কে কুমিল্লা জেলা প্রশাসক হিসেবে নিয়োগের আদেশ দেওয়া হয়।

নবাগত জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান বিসিএস প্রশাসনের ২৭তম ব্যাচের কর্মকর্তা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD