1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে ঘরের ভিতর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে ঘরের ভিতর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৩১৫ বার পঠিত

শফিউল আলম রাজীব :

কুমিল্লার দেবীদ্বারে ঘরের ভিতর থেকে মোর্শেদ (৫৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার দুপুরে উপজেলার ভোষনা গ্রামের কাউন্সিলর মজিবুর রহমানের বাড়ির পাশে নিহতের নিজ বসত ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত মোর্শেদ বাবুর্চি উপজেলার বারেরা গ্রামের মৃত আয়েত আলী ফরিরের ছেলে। তিনি বছর খানেক আগে বারেরা থেকে ভোষনা এসে বসতবাড়ি করেছেন এবং পরিবার নিয়ে এখানেই থাকতেন। তার পরিবারে ৪ মেয়ে ও এক ছেলে আছে বলে জানা গেছে। ছেলে বিদেশে থাকেন এবং সকল মেয়ের বিবাহ সম্পন্ন হয়েছে। ৪/৫দিন আগে নিহতের স্ত্রী ঢাকায় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন। রবিবার(২৩ জুলাই) সকাল ৯টার দিকে প্রতিবেশিরা তাকে ডাকলে দরজা না খোলায় এলাকাবাসী দরজা ভেঙে ঘরের ভিতর খাটের সামনে মেঝেতে মোর্শেদ মিয়ার মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এসময় তার হাত বেঁকে শক্ত ও ডান চোঁখ রক্তাক্ত দেখা গেছে এবং কীটনাশক ঔষধ (কেরির ট্যাবলেট) ভাংগা অংশ পাশে পড়ে থাকতে দেখা গেছে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

এবিষয়ে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমল কৃষ্ণ ধর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সুরতহাল পূর্বক লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে৷ পোস্টমাডামের জন্য পাঠানো হচ্ছে। রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD