1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ৮২জন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ৮২জন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৪৮৯ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৮২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার সকাল ১২টা এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১৯ জুলাই সকাল থেকে ২০ জুলাই সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত ১০৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।আজকের ডেঙ্গু আক্রান্ত কুমিল্লা মেডিকল কলেজ ২১ জন,জেলারেল হাসপাতালে ০৪ জন,নাঙ্গলকোট ০১জন, মেডিক্যাল সেন্টার ৪জন, মনোহরগন্জ ০১জন,মুরাদনগর ০১জন,দাউদকান্দি ১৭ জন, হোমনা ০২ জন,লাকসাম ০৬জন,মেঘনা ১১জন,বরুড়া ০২জন,তিতাস ০৩ জন,সেন্ট্রাল মেডিকেল, ০৯জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত মোট ৮২ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে বিভিন্ন হাসপাতাল ৫৬ জন।

কুমিল্লা বিভিন্ন হাসপাতাল ডেঙ্গু রোগী ভর্তি আছে যেমন -মেডিকেল কলেজে ডেঙ্গু রোগী ভর্তি আছে ২১জন,জেনারেল হাসপাতালে ভর্তি আছে ০৪জন। চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এর একজন,মনোহরগন্জ স্বাস্থ্য কমপ্লেক্সের একজন,মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স পাঁচজন ,হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন,লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্স এ দুইজন, মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সে এগারজন, বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন,সেন্ট্রাল মেডিকেল কলেজ নয়জন, মেডিকেল সেন্টারে চার জন। মোট ডেঙ্গু রোগী ভর্তি আছে ১০৫জন।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডাক্তার মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী জানিয়েছেন ডেঙ্গু রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য আগামী ৩-৪ দিনের মধ্যেই আলাদা ডেঙ্গু ওয়ার্ড চালু করা হবে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD