1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার নতুন জেলা প্রশাসক যোগ দেবেন ২৪ শে জুলাই - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার নতুন জেলা প্রশাসক যোগ দেবেন ২৪ শে জুলাই

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৪৮১ বার পঠিত

নেকবর হোসেন :

সদ্য নিয়োগ পাওয়া কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মুঃ মুশফিকুর রহমান চলতি মাসেই তার দায়িত্বভার বুঝে নিবেন বলে জানা গেছে। আসছে ২৪ জুলাই নতুন জেলা প্রশাসক কুমিল্লায় যোগদান করবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। দেশের গুরুত্বপূর্ণ ও বড় জেলা কুমিল্লা। দেশের অর্থনীতির মূল স্তম্ভ প্রবাসী রেমিট্যান্সে কুমিল্লা দেশের সর্ববৃহৎ যোগান দাতা অঞ্চল। দেশের অর্থনীতির লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বেশ একটা বড়ো অংশ জুড়েই আছে কুমিল্লা। এ ছাড়া প্রবাসীদের অনেক বড়ো একটা সংখ্যা আছে কুমিল্লার মানুষের দখলে। গুরুত্বপূর্ণ এ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব নিচ্ছেন দুর্যোগ, ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং ২৭তম ব্যাচের বিসিএস ক্যাডার অফিসার খন্দকার মুঃ মুশফিকুর রহমান।

নতুন জেলা প্রশাসক আগেও মাঠ প্রশাসনে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তার মেধা, যোগ্যতা, দক্ষতা ও দায়িত্ব সচেতনতাসহ পেশাদারিত্বের প্রমাণ রেখেছেন। উল্লেখ্য যে, বর্তমান জেলা প্রশাসক (ডিসি) শামীম আলমের স্থলে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন ডিসি হিসেবে মুশফিকুর রহমানকে পদায়ন করে কুমিল্লায় নিয়োগ দেন এবং ডিসি শামীম আলমকে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করে বদলি করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD