1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
হোমনায় বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

হোমনায় বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৬২৪ বার পঠিত

মজিবুর রহমান :

কুমিল্লার হোমনায় পৃথক অভিযান চালিয়ে ৫০ কেজি ও ২৮৪ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ২টি নম্বরবিহীন সিএনজি জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হোমনা শ্রীমদ্দি সড়কের হোমনা সরকারি কলেজের সামনে এবং জলিল চেয়ারম্যানের বাড়ির সামনে চেকপোষ্ট বসিয়ে পৃথক এ অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজা ও ২৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।এবং মাদক পাচারে ব্যবহৃত দুইটি সিএনজি জব্দ করা হয়।

পরে র‌্যাব-১১ এর এস আই মো. ইসমাইল হোসেন বাদী হয়ে হোমনা থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৪ ও ৫ তারিখ১৮/৭/২০২৩ ইং গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর হলো অজিত বর্মন (২৫) পিতামৃত সুরেশ বর্মন, গ্রা- ছোট নাগাইশ, উপজেলা-ব্রাহ্মনপাড়া,জেলা-কুমিল্লা, মো. তাইজুল ইসলাম ওরফে তাজু(৩৭) পিতা আনছার আলী, গ্রাম শ্রীমদ্দি( সরকার বাড়ি), হোমনা কুমিল্লা ও মো.ফরহাদ(২৩) পিতা মো. আবুল হোসেন, গ্রাম শ্রীমদ্দি( জলিল চেয়ারম্যানের বাড়ি) হোমনা, কুমিল্লা হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬(১) সারনির ১৪(৭)/৩৮ ধারায় থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD