1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বরুড়ায় ধর্ষণের অভিযোগে তিনজন গ্রেফতার  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বরুড়ায় ধর্ষণের অভিযোগে তিনজন গ্রেফতার 

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৫০৩ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার বরুড়ায় ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার তিন জন হলো– উপজেলার একবাড়িয়া তালুকদার বাড়ির আব্দুল করিমের ছেলে শহিদুল ইসলাম ওরফে শহিদ (৩৮), মোস্তফা কামালের ছেলে মেহেরাজ হোসেন রবিউল (২২), এমরান তালুকদারের ছেলে বোরহান উদ্দিন রাজু (২০)।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ১৩ জুলাই সন্ধ্যায় বরুড়ার মান্দারতলি এলাকার এক তরুণী একবাড়িয়া পূর্ব বাজারে মোবাইল মেরামত করার জন্য শহিদুল ইসলাম ওরফে শহিদের দোকানে যান। সেখানে মোবাইল মেরামত বাবদ ২৫০ টাকা চাইলে তরুণী ১৫০ টাকা আছে বলে জানান। বাকি টাকা নেই বললে দোকানি শহিদ তাকে ধর্ষণ করে ১০০ টাকা দেওয়া লাগবে না বলে। এ ঘটনার পর তরুণী হেঁটে বাড়িতে আসার পথে গ্রেফতার রবিউল ও রাজু ধর্ষণের ঘটনা সবাইকে বলে দেবে হুমকি দেয়। তারা আবার স্থানীয় একটি কবরস্থানের পাশে নিয়ে ধর্ষণ করে। বাড়ি আসার পর মাকে বিষয়টি জানান তরুণী। পরে তার মা থানায় অভিযোগ করেন।

বরুড়া থানার ওসি জানান, গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ধর্ষণের কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD