1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মেয়াদোত্তীর্ণ বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মেয়াদোত্তীর্ণ বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা 

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৩৪১ বার পঠিত

স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥

মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে বৃহত্তর দাউদকান্দি প্রেস ক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার (১৪ জুলাই)বিকাল ৫ ঘটিকায় প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ রুবেলের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ রুবেল, সহ-সভাপতি মোক্তার হোসাইন,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শাহীন,যুগ্ম সাধারণ সম্পাদক মোশায়ারা আক্তার জলি, যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আবু কোরাইশ আপেল,দপ্তর ও কোষাধ্যক্ষ সম্পাদক অমল আচার্য্য, কার্যনির্বাহী সদস্য-জসিম উদ্দিন মোল্লা,ও শামীম রায়হান সহ সিনিয়র নেতৃবৃন্দদের উপস্থিতিতে বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাবের তৃতীয় মেয়াদে ১ ফেব্রুয়ারী ২০২১ ইং থেকে ৩১ জানুয়ারী-২০২৩ ইং পর্যন্ত মেয়াদোর্ত্তীণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার ( ১৪ জুলাই)থেকে বৃহত্তর দাউদকান্দি প্রেস ক্লাবের সভাপতি আ.করিম সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শাহীন ও সাংগঠনিক সম্পাদক আবু কোরাইশ আপেলসহ সকল কার্যকরী কমিটির সদস্যকে নতুন কমিটি না হওয়া পর্যন্ত প্রেসক্লাবের পদবি পরিচয় না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD