1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় জুয়া মাদকের আধিপত্য বিস্তার নিয়ে কুপিয়ে যুবককে হত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় জুয়া মাদকের আধিপত্য বিস্তার নিয়ে কুপিয়ে যুবককে হত্যা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৩৩৮ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের মধ্যম মাঝিগাছা এলাকার সিঙ্গাপুর গলিতে জুয়া মাদকসহ আধিপত্য বিস্তার নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন

শুক্রবার বিকেলে ঘটনা ঘটে। নিহতের নাম শহিদুল ইসলাম কাউছার (২৮)। সে কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকার শওকত হোসেনের ছেলে। এ ঘটনায় মারুফ নামে আরো এক যুবক আহত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ছত্রখিল ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। বিকেলে সাড়ে ৫ টার দিকে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন কাউছার। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউছারকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ হাফিজুল ইসলাম বলেন, মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হয় কাউছার। এই এলাকায় মাদকের প্রবণতা বেশি। দু’পক্ষই মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ কামরান হোসেন। তিনি বলেন, আমরা তদন্ত করছি। ঘটনার সময় কাদের কি ভূমিকা ছিলো তা খোঁজার চেষ্টা করছি। সিসিটিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD