1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্ৰের উদ্বোধন শনিবার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্ৰের উদ্বোধন শনিবার

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৩২৩ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামে নবনির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন হতে যাচ্ছে ১৫ জুলাই শনিবার। নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

গণপূর্ত বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর রাশেদুল করিম জানান, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান বিবিএল- নোভেলটি(জেবি) নির্মাণ কাজটি বাস্তবায়ন করেছেন।কেন্দ্রটি নির্মাণে প্রকল্প ব্যয় ৩৬ কোটি ৬৬ লাখ টাকা, এর মধ্যে অবকাঠামো নির্মাণ ব্যয় ২১ কোটি ৬৯ লাখ টাকা।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নব-নির্মিত ভবন উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান। তিনি জানান, উক্ত অনুষ্ঠানে কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম সহ আরো অনেকেই উপস্থিত থাকবেন ।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন জানান, ট্রেনিং সেন্টারটিতে তিন ও ছয় মাস মেয়াদী ছয়টি কোর্সের উপর দক্ষতা প্রশিক্ষণ দেয়া হবে। ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, গার্মেন্টস, সিভিল কন্সট্রাশন, আইটি সাপোর্ট টেকনিশিয়ান ও অটোমেকানিক্স এর প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে রুপান্তরিত হয়ে দেশ বিদেশে কর্মসংস্থানে নিয়োজিত হতে পারবে প্রশিক্ষণার্থীরা। এছাড়াও এখানে তিনদিনের পিডিও প্রশিক্ষণও দেয়া হবে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান বলেন, দাউদকান্দি ও আশেপাশের উপজেলা থেকে কাজের উদ্দেশ্যে যারা বিদেশে যায়, তারা মূলত এখানে প্রশিক্ষিত হয়ে যেতে করিম জানান, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ঠিকাদারি পারবে। আর প্রশিক্ষন নিয়ে বিদেশে গেলে আমাদের শুনাম প্রতিষ্ঠান বিবিএল- নোভেলটি(জেবি) নির্মাণ কাজটি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বিশেষ করে দাউদকান্দি তথা গোটা কুমিল্লা থেকে দক্ষ জনবল আমরা বিদেশে প্রেরণ করতে পারবো । প্রশিক্ষন কেন্দ্রটি আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বড় একটি উপহার। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই যে এরকম একটি প্রতিষ্ঠান দাউদকান্দিতে প্রতিষ্টা করার জন্য বাস্তবায়ন করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD