1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ কর্তৃক গাঁজা সহ আটক ২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ কর্তৃক গাঁজা সহ আটক ২

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৩৯২ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এসআই শরীফুর রহমান ও এএসআই শামীম খান সঙ্গীয় ফোর্স সহ সদর দক্ষিণ মডেল থানাধীন চৌয়ারা ইউনিয়নের টঙ্গীরপাড় সাকিনস্থ কোদালিয়া গামী সড়কের কিং টঙ্গীপাড় জালালিয়া মহিলা দাখিল মাদ্রাসার অনুমান ৩০০ গজ সামনে আগুয়ান একটি অটোবাইককে থামায়।

১১ জুলাই (মঙ্গলবার) সেখানে থাকা চালক ও চালকের পাশে বসা যাত্রী ১) মোঃ হাসান (২৫), পিতা-মোঃ মোবারক হোসেন, মাতা-আনোয়ারা বেগম, সাং-কমলপুর (হাজীবাড়ী, পোঃ-আনন্দপুর, ৬নং জগন্নাথপুর ইউপি, থানা-কুমিল্লা কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, বাংলাদেশ এবং ২)মোঃ রাসেল (২৫), পিতা-মৃত আঃ রহমান, মাতা-রাশিদা বেগম, সাং-কটপাড়া (সিরাজ মোল্লা বাড়ী)পোঃ-কাদুরবাজার, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাকে আটক করেন। অটোবাইকের পিছনের যাত্রীর সিট উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করে সেলাই করা সিটের রেক্সিন খুলে সেখানে অভিনব কায়দায় রাখা নীল রঙের পলিথিন রেপিং করা ০৯ কেজি গাঁজা ১১.২০ ঘটিকায় উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসা তারা জানায় বিক্রির উদ্দেশ্যে এগুলো নিয়ে যাচ্ছিল।

গ্রেফতারকৃতদের তাদের বিরূদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD