1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নগরীতে চোর সন্দেহে শ্রমিককে পিটিয়ে হত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নগরীতে চোর সন্দেহে শ্রমিককে পিটিয়ে হত্যা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৩৫০ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় মোবাইল চুরির ঘটনায় নিয়ে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সোমমবার গভীর রাতে নগরীর ঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন (৩৫) নগরীর উনাইসার এলাকায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি জেলার মুরাদনগর উপজেলার রামপুর গ্রামে।

স্থানীয়রা জানান, নিহত সাদ্দাম কুমিল্লা ইপিজেডের ঝুট আনা-নেয়ার শ্রমিক হিসেবে কাজ করতেন। মোবাইল চুরির ঘটনা নিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, শুনেছি সোমবার রাত ১২টা থেকে সাড়ে ১২টায় মোবাইল চুরির ঘটনা নিয়ে সাদ্দামকে পিটিয়ে মেরে ফেলে কয়েকজন লোক। আমরা মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD