1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় জুন মাসে ৭ খুন,নারী ও শিশু নির্যাতনের ঘটনা ২৯ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় জুন মাসে ৭ খুন,নারী ও শিশু নির্যাতনের ঘটনা ২৯

  • প্রকাশিতঃ রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৩১৮ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিতে রোববার সকালে জেলা আইন শৃংখলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলে এ সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।

সভায় গুরুতর অপরাধ বিবরনীতে জানানো হয়েছে, গত জুন মাসে কুমিল্লায় মোট ৪৬৬টি অপরাধ সংগঠিত হয়েছে। এর মধ্যে খুনের ঘটনা ৭টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ২৯টি, রাহাজানি-দস্যুতা ৪টি এবং ১টি ডাকাতির ঘটনা ঘটেছে। মে মাসে মাদকের মোট মামলার সংখ্যা ২৪৭টি।

এছাড়া সভায়, যানজট নিরসন, বাজার মনিটরিং, মাদক-জঙ্গিবাদ, ভেজাল ঔষধের বিরুদ্ধে অভিযান, দেবিদ্ধার পৌরসভা ও ইউপি নির্বাচন, গুজব, গরু বাজার মনিটরিং, অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার), সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক, সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, জেলা পিপি এড. জহিরুল ইসলাম সেলিম, মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লা মিয়া রতন সিকদার, হোমনা পৌরসভার মেয়র এডভোকেট নজরুল ইসলাম, চান্দিনা চান্দিনা পৌরসভার মেয়র শওকত হোসেন, এডভোকেট নিগার সুলতানা প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD