1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বার পৌরসভা নির্বাচন ; আচরণ বিধি লংঘনে তিন মেয়র প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বার পৌরসভা নির্বাচন ; আচরণ বিধি লংঘনে তিন মেয়র প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা 

  • প্রকাশিতঃ শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৩৪১ বার পঠিত

শফিউল আলম রাজীব :

কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকার প্রার্থীসহ তিন মেয়র প্রার্থীকে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার বিকেলে পৌরসভার বিভিন্ন এলাকায় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে পৃথক তিন মামলায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নৌকার প্রার্থী মো. সাইফুল ইসলাম শামীমকে ১০ হাজার, ক্যারমবোর্ড প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী এমএ কাইয়ূম ভূঞাকে ১০ হাজার ও কম্পিউটার প্রতীকের সাংবাদিক মো. আবুল খায়েরকে ১০ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় দেবীদ্বার থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনায় সহযোগিতা করতে দেখা গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা বলেন, পৌরসভা নির্বাচনের আচরণ বিধিমালা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে নৌকা, ক্যারামবোর্ড ও কম্পিউটার প্রতিকের ৩ মেয়র প্রার্থীদের পৃথক তিন মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ অভিযান নির্বাচন কালীন সময় পর্যন্ত অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD