1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় টাকা ও স্বর্ণালংকারসহ আন্তঃজেলা চোর চক্রের মূল হোতাকে গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় টাকা ও স্বর্ণালংকারসহ আন্তঃজেলা চোর চক্রের মূল হোতাকে গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৩২৫ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় চুরি হওয়া স্বর্ণালংকার নগদ টাকা সহ আন্তজেলা চোর চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার বরুড়া উপজেলার জিনসার এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূলহোতা মোঃ রাজিবকে গ্রেফতার করে বরুড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত রাজিবের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা থানার চাঁদপুর গ্রামে। তার বাবার নাম মোঃ মজিবর সরদার। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন জানান, বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে ঢুকে গ্রিল ও দরজা কেটে একটি চক্র চুরি করে আসছিল।

এরকম একটি চুরির ঘটনায় বৃহস্পতিবার সকালে মাহবুবা আক্তার নামে এক নারী বরুড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর ওই চুরি হওয়া বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরকে সনাক্ত করে। পরে বরুড়া থানার জিনসার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত চোরকে আটক করে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে চুরি হওয়া নগদ এক লাখ দশ হাজার টাকা জব্দ করে পুলিশ। পরে ওই চোরের কথামতো বরুড়া বাজারের আমিন জুয়েলার্স থেকে চুরি ৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এছাড়াও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পুর্বেও একাধিক মামলা রয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD