1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩ 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৩১৩ বার পঠিত

আবুল কালাম আজাদ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লা জেলা দেবিদ্বারউপজেলার চরবাকর এলাকায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত দুই জন।

বুধবার রাত ১২টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্ব্র উপজেলার চরবাকর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার গোকলনগর গ্রামের নাছিমা আক্তার খুকি (৩২), তার মেয়ে নুসরাত (১২) এবং একই এলাকার সিএনজি চালক দেলোয়ার হোসেন।

পুলিশ জানায়, একটি লংবেহিকেল লরি ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

কুমিল্লা মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আলমগীর হোসেন জানান,বুধবার (৫ জুলাই) রাত সাড়ে দশটায় কুমিল্লামুখী একটি লরির সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মা-মেয়েসহ মোট তিনজন ঘটনাস্থলে নিহত হন। তিনি আরো জানান, দেবিদ্বারের চর বাকর এলাকায় লরি ও সিএনজিটি সংঘর্ষের পর পাশের একটি পুকুরে পড়ে যায়। সিএনজি অটোরিকশাটি নাম্বারবিহীন ছিলো। প্রাথমিকভাবে জানা গেছে, লরিটির বেপরোয়া ও দ্রুত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক পলাতক রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD