1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় একদিনেই পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় একদিনেই পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৩৩৭ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় আলাদা দুটি ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার মধ্যম বিজয়পুর ষাটকলোনি এলাকায় বাড়ির পাশে গভীর ডুবে দুই শিশুর মৃত্যু হয়।

ওই দুই শিশু হলো ষাটকলোনি এলাকার রওশন আলীর ছেলে আরাফাত হোসেন (৮) ও মনির হোসেনের ছেলে সায়েম (৭)।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী।

স্থানীয় নাইমুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে বাবা রওশন আলীর সঙ্গে মাছ ধরতে যায় ছেলে আরাফাত ও তার বন্ধু সায়েম।

জলাশয়ের এক পাশে রওশন আলী মাছ শিকার করছিলেন। আরেক পাশে আরাফাত ও সায়েম মাছ শিকারের চেষ্টা করছিল। ওই সময় অসাবধানতাবশত তারা দুজনে পানিতে ডুবে যায়।

তিনি আরও জানান, অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা আরাফাত ও সায়েমকে মৃত অবস্থায় উদ্ধার করে।

একই দিন সকাল সাড়ে ৯টায় কুমিল্লা নগরের উজিরদিঘীতে ডুবে আরাবী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়।

আরাবীর মামা নগরের পুরাতন চৌধুরীপাড়ার বাসিন্দা কাজী অনিক ইসলাম জানান, তার বোনের সঙ্গে ভাগ্নি আরাবী সোমবার কুমিল্লায় বেড়াতে আসে।

বৃহস্পতিবার সকালে খেলতে গিয়ে দীঘির পানিতে ডুবে মৃত্যু হয় তার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD