1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মুরাদনগরে ৮০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ বর্ণিল আয়োজনে কুবিতে পহেলা বৈশাখ উদযাপন কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে ৭ জন নিহত, আহত ৬ জন

মুরাদনগরে ৮০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৩১৭ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার মুরাদনগরে ৮০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এ সময় তাদের সাথে থাকা দুইটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

বুধবার দিবাগত রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের পাক দেওড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা বি-বাড়িয়া জেলার কসবা থানার কামালপুর গ্রামের মো: রফিক সরকারের ছেলে সিএনজি চালক সোহেল মিয়া (২২), জাজিসার গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে সিএনজি চালক রাসেল মিয়া ওরফে সিজান আহম্মেদ (৩০) ও একই গ্রামের হাসান আলীর ছেলে আবু বক্কর ছিদ্দিক লিপু (২৪)।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, পার্শ্ববর্তী জেলার কুটি চৌমুহনী এলাকা থেকে মাদক ব্যবসায়ীরা গাঁজাসহ দুইটি সিএনজি নিয়ে আন্দিকুট ইউনিয়নের পাক দেওড়া এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ৮০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD