1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চা শ্রমিকদের আন্দোলনে সংহতি ফখরুলের - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চা শ্রমিকদের আন্দোলনে সংহতি ফখরুলের

  • প্রকাশিতঃ রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৫৬৬ বার পঠিত

সুরমা ও তেলিয়াপাড়া চা বাগানের কয়েক হাজার চা শ্রমিক তাদের মজুরি বৃদ্ধির যৌক্তিক দাবিতে যে আন্দোলন করছেন, তার প্রতি সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, উল্লিখিত চা শ্রমিকদের বর্তমান মজুরি ১২০ টাকা, এই স্বল্প মজুরিতে মানবেতর জীবনযাপন করা ছাড়া কোনো উপায় নেই। বর্তমানে দুর্মূল্যের ঊর্ধ্বগতির বাজারে এ মজুরিতে চা শ্রমিকদের অনাহারে-অর্ধাহারেই দিন কাটবে। দেশের চা শিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার শ্রমিক ধ্বংসের দ্বারপ্রান্তে। শ্রমিকদের হাড়ভাঙা পরিশ্রমের কারণে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় আমাদের দেশের চা রপ্তানির মাধ্যমে। চা শ্রমিকদের অর্থনৈতিক দূরাবস্থার কারণে চা শিল্প সংকটাপন্ন হতে পারে। এই চা শিল্পের উন্নতিতে শ্রমিকদের ভূমিকা অপরিসীম। কিন্তু শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের বিমাতাসূলভ আচরণ এবং তাদের ন্যায্য দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনে চা শিল্পের উন্নতি বাধাগ্রস্ত হবে এবং চা শিল্পে স্থবিরতা নেমে আসবে।

সরকারের দুর্নীতি ও হরিলুটের কারণে ক্ষমতাসীন গোষ্ঠী ‘আঙুল ফুলে কলাগাছ’ হয়ে তারা দেশে-বিদেশে বিপুল সম্পত্তির মালিক হচ্ছে, অন্যদিকে দেশীয় অর্থনীতির মেরুদণ্ড যে শ্রমিকরা তাদের নানাভাবে বঞ্চিত করে যাঁতাকলে পিষ্ট করা হচ্ছে। মালিকদের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস না পেয়ে নিরুপায় হয়ে চা শ্রমিকরা ন্যায্য দাবিতে আন্দোলন করছে। তারা যাতে আরও বড় ধরনের দুর্ভোগে পতিত না হয়, সে জন্য মালিকপক্ষকে দ্রুত এগিয়ে আসতে হবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, চা শ্রমিকদের ক্ষুধা, দারিদ্র্য ও ভোগান্তি নিরসনে এ মুহূর্তে শ্রমিকদের ন্যায়সঙ্গত মজুরি বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। চা শ্রমিকদের দাবি আদায়ের এই আন্দোলন ন্যায়সঙ্গত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তাদের এ দাবি মেনে নেওয়ার জোর আহ্বান জানাচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD