1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নগরীতে কাঁচামরিচের লাগামহীন মূল্য নিয়ন্ত্রণে আনতে ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নগরীতে কাঁচামরিচের লাগামহীন মূল্য নিয়ন্ত্রণে আনতে ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৩৪৩ বার পঠিত

গোলাম হোসাইন তামজীদ।।

পেঁয়াজ, আদার পরে আগুন লেগেছিল কাঁচামরিচের বাজারে। ১০০০ থেকে ১২০০ টাকায় কিনতে হয়েছে কাঁচামরিচ যার মূল্যবৃদ্ধির পেছনে ছিল তথাকথিত মজুতদার ও সিন্ডিকেটের হাত। অপরদিকে চাহিদার জোগান ও মূল্য কমাতে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসতে শুরু করেছে কাঁচামরিচ বোঝাই ট্রাক।

এই জন্য মরিচের লাগামহীন মূল্য নিয়ন্ত্রণ করতে ৪/৭/২০২৩ইং জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লা নগরীর রাজগঞ্জ ও নিউমা‌র্কেট এলাকার কাঁচাম‌রিচ ও নিত‌্যপ‌ণ্যের বাজা‌রে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান পরিচা‌লনা করা হয়। এ সময় ক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও ই‌চ্ছেমা‌ফিক দা‌মে কাঁচা ম‌রিচ বিক্রির অ‌ভি‌যো‌গে মেসার্স তাহের মিয়া এন্ড সন্স আড়তদার‌কে ৩ হাজার টাকা, নুর ইসলা‌মের সব‌জির দোকান‌কে ১ হাজার টাকা, তাজু‌লের সব‌জির দোকান‌কে ৫০০ টাকা এবং রু‌বে‌লের সব‌জির দোকান‌কে ৫০০ টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা না রাখায় চৌধুরী স্টোর‌কে ১ হাজার টাকা জ‌রিমানা করা হয়। ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে আজ পাঁচ প্রতিষ্ঠান‌কে ৬ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং অন‌্যদের সতর্ক করা হয়। অ‌ভিযা‌নে ব‌্যবসায়ী‌দের ভাউচার যাচাই করা হয় এবং যৌ‌ক্তিক মুনাফায় বি‌ক্রি কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়। হ‌্যান্ড মাই‌কের মাধ‌্যমে বি‌ক্রেতা ও ক্রেতা‌দের স‌চেতন করা হয়। বেলা ১১টা থে‌কে সহকারী প‌রিচা‌লক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

মো: আছাদুল ইসলা‌ম জানান জানান যে, জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD