1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় সাংবাদিকের কাছে চাঁদা দাবি প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় সাংবাদিকের কাছে চাঁদা দাবি প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ

  • প্রকাশিতঃ রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৩৪৪ বার পঠিত

গোলাম হোসাইন তামজীদ।

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লার বুড়িচংয়ে ঘরের ভিতরে প্রবেশ করে সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়কে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা সালাউদ্দিন ও তার গংদের বিরুদ্ধে।

এ ঘটনার একটি অডিও রের্কড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয় জীবনের নিরাপত্তা চেয়ে বুড়িচং থানায় একটি জিডি করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে উপজেলার বিভিন্ন গরু বাজারে অতিরিক্ত হাসিল রাখার অভিযোগ ক্রেতাদের। এমন সংবাদের জেরে গত( ২৮ জুন ) বুধবার সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়ের বাকশীমূল নিজ বাড়িতে গিয়ে ঘরে প্রবেশ করে ৮০ হাজার টাকা চাঁদা দাবী করে ওই সন্ত্রাসী দল। তখন তাদেরকে টাকা দিতে অপারগতা জানালে সাংবাদিকের গায়ে হাত তুলে এবং মা-বাবা, স্ত্রীর সামনে মেরে ফেলার হুমকি প্রদান করে।

আক্কাস আল মাহমুদ হৃদয় দৈনিক মানব কন্ঠ ও দি ট্রাইবুনাল এর বুড়িচং প্রতিনিধি।

সন্ত্রাসীরা কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের আব্দুর রশিদের ছেলে সালাউদ্দিন, মোঃ ছাদেকের ছেলে আবু কাউছার,আঃ ছামাদের ছেলে মোঃ রমজান। সালাউদ্দিন উপজেলা ছাত্রলীগ সংগঠনের সাথে জড়িত থেকে বিভিন্ন অপরাধ করে যাচ্ছে। কাউছার বিজিবি চাকরি করার সময় অবৈধ কর্মে ধরা খেয়ে তার চাকরি চলে যায়। তাদের উশৃংখল চলাফেরায় এলাকাবাসী অতিষ্ঠ। সালাউদ্দিন সাংবাদিককে হুমকি প্রদানের সময় বলেন,আমার গরু বাজারের লসের ৮০ হাজার টাকা তুই দিতে হবে, “আমি সালাউদ্দিন, আমি ছাত্রলীগ করি টাকা না দিলে তোর খবর আছে,তোকে বাঁচতে দিতাম না”।

এ ব্যাপরে ভুক্তভোগী সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয় প্রতিনিধিকে বলেন,গত ২৭ তারিখ মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন বাজারে অতিরিক্ত হাসিল রাখার অভিযোগ পেয়ে একটি সংবাদ প্রচার করি। উক্ত সংবাদে কারো নাম বা কোনো নিদিষ্ট বাজারের নাম উল্লেখ করা হয়নি। তবুও, ওরা এ সংবাদের জেরে বাড়িতে এসে জোরপূর্বক ঘরে ঢুকে আমার কাছে চাঁদা দাবি করে এবং চাঁদা দিতে রাজি না হলে আমাকে মেরে ফেলার হুমকি প্রদান করে।এখন আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিযুক্ত সালাউদ্দিনকে একাধিক বার কল দিয়েও পাওয়া যায়নি।

বুড়িচং থানার ওসি মোঃ ঈসমাইল হোসেন বলেন, এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরী করেছে সাংবাদিক হৃদয়। আদালত খুললে আমরা জিডি কপি আদালতে প্রেরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD