1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বাংলাদেশের সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে" স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশের সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে” স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম

  • প্রকাশিতঃ শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৪৯০ বার পঠিত

নেকবর হোসেন :

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী নির্বাচন হবেনা। এদেশ আমাদের দেশ। বিদেশিরা আমাদের বিক্ষুকের জাতি খেতাব দেওয়া ছাড়া আর কিছুই দেয়নি।

শনিবার সকালে কুমিল্লার লাকসামে পৌর ছাত্রলীগের সহ সভাপতি ইফতেখার আহমেদ অনিক এর কোরআন খানি ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, লাকসামে ছাত্রলীগ নেতা অনিককে কুপিয়ে হত্যা করেছে ছাত্রদল নেতারা। এ ঘটনায় বিএনপির মির্জা ফখরুল ইসলাম দুঃখ প্রকাশ না করে বিএনপি নেতার বাড়ি ভাংচুর করার মিথ্যা ও বানোয়াট বিবৃতি দিয়েছে। যা অত্যান্ত দুঃখ জনক। আমরা এর নিন্দা জানাচ্ছি।

লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্র লীগের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইউনুস ভূইয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহব্বত আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানী, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীনসহ অন্যরা।

উল্লেখ্য, গত ২১ জুন ছাত্রদলের হামলায় ইফতেখার অনিক আহত হয়। উপর্যুপরি ছুরিকাঘাতে অনিকের শরীরের বিভিন্ন অংশে ক্ষত-বিক্ষত হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বুধবার (২৮ জুন) সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD