1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বার ষ্টেডিয়ামে গরুর হাট; বড় গরুতে লোকসান মাঝারি গরুর চাহিদা বেশি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বার ষ্টেডিয়ামে গরুর হাট; বড় গরুতে লোকসান মাঝারি গরুর চাহিদা বেশি

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৩১৭ বার পঠিত

শফিউল আলম রাজীব :

কুমিল্লার দেবীদ্বারে ঈদুল আজহা’কে সামনে রেখে গরুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের উপচে পরা ভীড়। মঙ্গলবার হাটদিনে ঈদকে সামনে রেখে দেবীদ্বার এবিএম গোলাম মোস্তফা ষ্টেডিয়ামে অসংখ্য গরু ও ছাগল বিক্রির জন্য নিয়ে আসেন ক্রেতারা। বিক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দেবীদ্বার সদরসহ উপজেলার ১৫টি ইউনিয়নে প্রায় ২০টি অস্থায়ী গরুরহাট বসে। সবথেকে বড় গরুরহাট বসে সদরের এবিএম গোলাম মোস্তফা ষ্টেডিয়ামে। বাজারে ১হাজারের অধিক গরু কেনা বেচা হয়েছে।

হাটে গিয়ে কথা হয়ে ক্রেতা-বিক্রেতাদের সাথে ক্রেতারা জানায়, দাম গতবছরের চেয়ে মুটামুটি স্বাভাবিক রয়েছে। বিক্রেতারা বলছে গরুর খাবারের যে দাম তা খায়িয়ে এবার কম দামে বিক্রি করতে হচ্ছে, গত বাজারের চেয়ে আজকে বাজারে দাম কমেছে। ক্রেতার তোলনায় গরুর সংখ্যা বেশি এসেছে বাজারে।

বাজারে সবথেকে বড় গরুটির দাম হাঁকানো হয় ৫লক্ষ টাকা। ক্রেতারা সাড়ে ৩ লক্ষ টাকা পর্যন্ত বলছে। এছাড়া ৮ মন ওজনের দেশি একটি গরু বিক্রি হয় ২লক্ষ১১হাজার টাকায়, গরুর বিক্রেতা বাদশা মিয়া বলেন, ৩ বছর গরুটি লালন পালন করি, বাড়িতে গরুটিকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা বলেছিলেন ক্রেতারা।

বাজারের ইজারাদার অপু এন্টারপ্রাইজের সত্বাধীকারী অপু জানান, ২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে আমি বাজার ইজারা পাই। গত শনিবার বাজার খারাপ গেলেও আজ মঙ্গলবার বাজারে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি ছিলো ভালো। প্রায় ১ হাজারের অধিক গরু বিক্রি হয়েছে। মুটামুটি ভাল লাভ হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD