1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে শুদ্ধাচার পুরষ্কার পেলেন শহিদুল,দেব দুলাল ও আইয়ুব - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে শুদ্ধাচার পুরষ্কার পেলেন শহিদুল,দেব দুলাল ও আইয়ুব

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৩৪৭ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে ২০২২-২০২৩ অর্থবছরে শুদ্ধাচার পুরষ্কার পেয়েছেন উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, সহকারী সচিব দেব দুলাল দত্ত ও অফিস সহায়ক মো আইয়ুব আলী। এ জন্য তাঁদের এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, ক্রেস্ট ও সনদ দেওয়া হবে। গতকাল সোমবার ওই পুরষ্কার ঘোষণা করা হয়। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের বিষয়টি নিশ্চিত করেন।

কুমিল্লা বোর্ড সূত্রে জানা গেছে, মোহাম্মদ শহিদুল ইসলাম কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক পদে যোগদানের পরই অনলাইনে প্রধান পরীক্ষক, পরীক্ষক নিয়োগ, শিক্ষকদের সব ধরণের সম্মানী অনলাইন ব্যাংক হিসেবে প্রদান, পরীক্ষা শাখার বিভিন্ন সেবা ডিজিটালাইজেশন ও সেবা গ্রহীতাদের ভোগান্তি কমাতে নানামুখী উদ্যোগে অগ্রণী ভূমিকা রাখেন। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ২৬তম ব্যাচের কর্মকর্তা।২০০৬ সালের ২ এপ্রিল নারায়নগঞ্জ সরকারি তোলারাম কলেজে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তিতে তিনি নোয়াখালী জেলার বসুরহাট সরকারি মুজিব কলেজ, চৌমুহনী এস এ কলেজ, কুমিল্লা সরকারি কলেজ ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য পদে দুই দফা বিপুল ভোটে নির্বাচিত হন।

তাঁর এই অর্জনে তিনি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান,সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা জানান।

পুরষ্কার প্রাপ্তরা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD