1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
প্রকাশিত সংবাদ মিথ্যা দাবী করে দাউদকান্দিতে সংবাদ সম্মেলন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত সংবাদ মিথ্যা দাবী করে দাউদকান্দিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৫৪৭ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥একটি জাতীয় দৈনিকে “আলাদিনের চেরাগ পেয়েছে আশীর্বাদপুষ্ঠ ওরা ১১জন” শিরোনামে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে দাবী করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জুন) বিকেলে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ দলীয় প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন। তিনি বলেন,একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদটি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ)সুবিদ আলী ভূঁইয়ার ছবি ব্যবহার করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। সংবাদ সম্মেলনকারীরা ওই পত্রিকার কুমিল্লা প্রতিনিধি আবুল খায়েরের বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে সংবাদ পরিবেশন করার অভিযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি রকিব উদ্দিন রকিব,উপজেলা যুবলীগ যুগ্ন-আহবায়ক হেলাল মাহামুদ,আল আমিন,উপজেলা প্রজম্ম লীগ সভাপতি সোহেল রানা, হালিম সরকার ও ইলিয়টগঞ্জ (উঃ) ইউনিয়ন যুবলীগ সভাপতি আকতার হোসেন মুন্না৷

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD