1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
নাঙ্গলকোটে বড় ভাই ছোট ভাইকে জবাই করে হত্যা - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ বর্ণিল আয়োজনে কুবিতে পহেলা বৈশাখ উদযাপন কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে ৭ জন নিহত, আহত ৬ জন

নাঙ্গলকোটে বড় ভাই ছোট ভাইকে জবাই করে হত্যা

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৪৬০ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার নাঙ্গলকোটে বড় ভাই রমজান আলী ছুড়ি দিয়ে গলা কেটে ছোট ভাই দেলোয়ার হোসেনকে (৩০) হত্যা করেছে। শনিবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলার কিনারা গ্রামে এ ঘটনা ঘটে। দেলোয়ার হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে যায়। নিহতের স্ত্রী পান্না বেগম ও ছোট বোন মনী আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কিনারা গ্রামের বশির আহমদের পুত্র দেলোয়ার হোসেন। পারিবারিক কলহের জেরে তার বড় ভাই রমজান আলী ছুড়ি দিয়ে জবাই করে ছোট ভাইকে হত্যা করে। তারা আরো জানান, শনিবার সকাল ১০টার রমজান আলীর সাথে দেলোয়ার হোসেনের কথা কাটাকাটির এক পর্যায়ে পরিবারের সকল সদস্যদের সামনে ধারালো ছুরি দিয়ে তাকে হত্যা করে।

নিহত দেলোয়ার হোসেন উপজেলার মন্নারা বাজারে স’মিলের শ্রমিকের কাজ করতেন। তার দুই কন্যা সন্তান রয়েছে।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD